ক্লাব পরিচিতি
২০০১ সালের দিকে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু করে সময়ের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে। দিন দিন যেভাবে প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধি পাচ্ছে। তেমনি শিক্ষার্থীরাও তৈরি হচ্ছে অবিস্মরনীয় সাফল্য বয়ে আনেত। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় দক্ষতার তৈরি করার জন্য ক্লাব কার্যক্রম রয়েছে। বিভিন্ন ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই সব ক্লাবে শিক্ষার্থীর অংশগ্রহন করে তাদের মেধা বিকাশ এবং দক্ষতায় অর্জন করতে সক্ষম হয়।
ল্যাঙ্গুয়েজ ক্লাব
ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজিত "এসো শুদ্ধ ও প্রমিত উচ্চারণ শিখি” এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ জহিরুল আলম স্যার, অধ্যক্ষ মহোদয়ের বক্তবে শিক্ষার্থীদের মাতৃভাষা পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজির উপর দখল আনতে আহবান করেন। ল্যাঙ্গুয়েজ উদ্যোগে বিভিন্ন সেমিনার, ২১ শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আইটি ক্লাব
প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে ভবিষ্যতে গ্লোবাল নাগরিক হতে আইটি ক্লাবে উদ্যোগে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিখানো হয়। আইট ক্লাব বিভিন্ন ধরণে অনুষ্ঠনের আয়োজন করে আসে, এর মধ্যে কুইজ প্রতিযোগিতা, রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ব্লাড গ্রুপিং, আইটি বিষয়ক সেমিনার, ইত্যাদি কর্মসূচি পালন করছিলো
কালচারাল ক্লাব
কালচারাল ক্লাব কলেজের সকল অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান- নাচ, গান আয়োজন করে। কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষা সফর কক্সবাজার, হিমছড়ি, ইনানী বীচ আরো বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সুযোগ হয়। কলেজে পিঠা উৎসব আয়োজনে সকল শিক্ষার্থীরা অনেক আনন্দ করেছিলাম। নতুন নতুন পিঠা তৈরি, দোকান সাজিয়ে সকলে ক্রয়-বিক্রয় মাধ্যমে আনন্দ ভাগা-ভাগি করেছিলাম।
ক্যারিয়ার ক্লাব
সর্বকনিষ্ঠ ক্যারিয়ার ক্লাব শৈতালী পিঠা উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের কর্মমূখী কার্যক্রম যেমন: বাটিক, হাতের তৈরি জিনিস, শেলাই কাজ ইত্যাদির মাধ্যমে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় তার মানসিক প্রস্তুতি গ্রহণে সাহায্য করে।
বিতর্ক ক্লাব
বিতর্ক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্লাস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা। যুক্তির নিরিখে সত্যকে খুজে বের করার কলা-কৌশল আমাদের শিক্ষানো হয়।
স্পোর্টস ক্লাব
প্রতি বছর আমাদের শারিরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে মহা সমারোহে খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা আমাদের শৃঙ্খলিত হতে সাহায্য করে।