অধ্যক্ষের কলম থেকে
“কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ” অগ্রসর মান কুমিল্লা অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ। ২০০১ সালে কলেজ শাখা যাত্রা শুরু হলেও ১৯৯০ সালে এর মাধ্যমিক পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। সু-রম্য বিশাল বিশাল ভবন। ভবনের প্রতি কক্ষ স্মার্ট রুমে প্রস্তুতকৃত। ই-বুকিং সিস্টেমে পাঠদানের জন্য প্রতি শিক্ষার্থীর জন্য ডেক্সটপের সু-ব্যবস্থা। শারিরিক সামর্থ্য বৃদ্ধির জন্য বিশাল খেলার মাঠ। মেধা ও মানসিক বিকাশের জন্য ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, রোভার স্কাউটিং এর আয়োজন; সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পাঠ গ্রহণ শেষে প্রতিশ্রুতিশীল শিক্ষকমন্ডলী এই প্রতিষ্ঠানটির প্রাণ সঞ্চারক। এতো সব কিছুর আয়োজন এই প্রতিষ্ঠানটিকে অনন্য রূপে রূপায়ন ও একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা।
পরিশেষে, ২০২১ সালের সকল এইচ. এস. সি শিক্ষার্থীদেরকে সফলতার সহিত উত্তির্ণ হয়ে অত্র প্রতিষ্ঠানের যুগ-উপযোগী সুযোগ-সুবিধা গ্রহণ করে উচ্ছ্বল ভবিষ্যৎ বিনির্মানের আহবান করছি।
মোঃ জহিরুল আলম
অধ্যক্ষ
কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ
সভাপতির বক্তব্য
কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের ২০১৯-২০২০ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে হাউজিয়ান ০.২ নামে ম্যাগাজিন বের হচ্ছে যেনে আমি আনন্দিত।
বিশ্বব্যাপী করোনা মহামারীর ভিতর দিয়ে তোমরা ঘরে বসে অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছ। এ জন্য তোমাদের আগ্রহ ও প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিকুল পরিবেশে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে যে নিরলস পরিশ্রম করেছে তার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
প্রকাশনা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। তোমরা আসন্ন এইচ.এস.সি ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা স্বাক্ষর রেখে সাফল্যের সাথে তোমাদের পরিবার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যশা।
অধ্যাপক কাজী আবুল বাশার
সভাপতি
কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ
গভর্নিং বক্তি
সম্পাদকীয় বক্তব্য
স্মৃতির পাতায় অমলিন থাক, কলেজ প্রাঙ্গণে কাটানো সময় গুলো। কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের “হাউজিয়ান” পরিবারের বেড়ে উঠা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও সহ শিক্ষা কার্যক্রমের গল্প গুলোকে ধরে রাখার জন্য “হাউজিয়ান-০২” নামে প্রকাশনা প্রকাশিত করার প্রয়াস। নামকরনে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সংস্করনে “হাউজিয়ান” সমসাময়িক ভাবনায় প্রশংসিত হয়েছে। ম্যাগাজিনে শিক্ষার্থীদের অনুভূতি হয়ত সাহিত্যের মানদন্ডে পার নাও হতে পারে। সল্প সময়ে ম্যাগাজিনের ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর ভাবে দেখার আহ্বান করছি।
শিক্ষার্থী ও শিক্ষকদের নিরলস প্ররিশ্রমের আরেকটি ফল “হাউজিয়ান-০২” আমাদের হাতে দৃশ্যমান। এই পথ চলার সাথী সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
দিদারুল হক রিমন
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ:
সম্পাদক, হাউজিয়ান 2.0